শর্তাবলী
ব্যবহারের শর্তাবলী
সর্বশেষ হালনাগাদ: অক্টোবর ২০২৬
Chemistry by Nawaz-এ একাউন্ট খোলা বা কোর্সে ভর্তি হওয়ার মাধ্যমে তুমি নিচের শর্তগুলো মেনে নিচ্ছো।
একাউন্ট
- একাউন্ট সম্পূর্ণ ব্যক্তিগত — অন্য কারো সাথে শেয়ার করা যাবে না।
- ১টি মোবাইল ও ১টি কম্পিউটারের বেশি ডিভাইসে একসেস দেওয়া হবে না।
- পাসওয়ার্ড নিরাপদ রাখার দায়িত্ব তোমার। পাসওয়ার্ড ভুলে গেলে তার দায়ভার প্ল্যাটফর্ম গ্রহণ করবে না।
কনটেন্ট ও কপিরাইট
- সব ভিডিও, হ্যান্ডনোট, সাজেশন ও মডেল টেস্ট Chemistry by Nawaz-এর নিজস্ব সম্পদ।
- কোনো ধরনের নোট, সাজেশন বা ভিডিও রেকর্ড/কপি করে কোথাও শেয়ার করলে ভর্তি বাতিল করা হবে এবং কোর্স ফি ফেরত দেওয়া হবে না।
পেমেন্ট ও মেয়াদ
- পেমেন্ট যাচাই হওয়ার পর কোর্স চালু করা হয়।
- প্রতিটি কোর্সে ওই বর্ষের পরীক্ষা পর্যন্ত একসেস থাকবে। পরীক্ষার পরে পুনরায় ভর্তি নিতে হবে।
- রিফান্ড সংক্রান্ত নিয়ম “রিফান্ড পলিসি” পেজে দেওয়া আছে।
পরিবর্তন
প্রয়োজনে এই শর্তাবলী হালনাগাদ করা হতে পারে। বড় পরিবর্তন হলে নোটিশ বোর্ডে জানিয়ে দেওয়া হবে।
