ক্যালকুলাস-২ ও রসায়ন-২ সাজেশন
নন-মেজর পদার্থ-৩-এ ব্যাপক সাফল্যের পর পদার্থবিজ্ঞান, গণিতসহ অন্যান্য ডিপার্টমেন্ট থেকে প্রায় হাজারখানেক মেসেজ পেয়েছি—“স্যার, প্লিজ রসায়ন-২ সাজেশন দেন, ক্যালকুলাস-২ সাজেশন দেন...”।
সবার উদ্দেশ্যে একটি বিষয় পরিষ্কার করতে চাই। এতদিন আমি নন-মেজর গণিত ও রসায়ন নিয়ে কাজ করার কথা কখনো ভাবিনি। তাই ২০২৫ সালের পরীক্ষার্থীদের জন্য এই মুহূর্তে নতুন করে সাজেশন তৈরি করে সহযোগিতা করতে পারব বলে মনে হচ্ছে না।
তবে যারা ২০২৫-২৬ শিক্ষাবর্ষের পরীক্ষার্থী কিংবা ২০২৬ সালের পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাঁদের জন্য নন-মেজর রসায়ন ও গণিতের কোর্স এবং সাজেশন—দুটিই আমার পরিকল্পনায় রয়েছে। তবে ২০২৫ সালের পরীক্ষার জন্য নন-মেজর রসায়ন ও ক্যালকুলাস—কোনোটিই নিয়ে আমি কাজ করিনি। তাই এ বিষয়ে আমার কাছে সাজেশন প্রত্যাশা না করার অনুরোধ রইল।

